ডীপ লার্নিং
DS-GA 1008 · বসন্ত ২০২০ · ডাটা সাইন্স-এর (তথ্য বিজ্ঞানের) জন্য এন-হোয়াই-ইউ কেন্দ্র
| প্রশিক্ষক | Yann LeCun ও Alfredo Canziani |
| লেকচার | প্রতি সোমবার ১৬:৫৫-১৮:৩৫, GCASL C95 |
| প্র্যাক্টিক্যাল | প্রতি মঙ্গলবার ১৯:১০-২০:০০, GCASL C95 |
| ফোরাম | r/NYU_DeepLearning |
| শিক্ষাসামগ্রী | Google Drive, Notebooks |
বর্ণনা
এই কোর্সটি ডীপ লার্নিং এবং রিপ্রেজেন্টেশন লার্নিং-এর সর্বশেষতম কৌশলগুলিকে শেখায়। কোর্সটি নিম্নলিখিত কৌশলগুলিকে প্রাধান্য দেয়- সুপারভাইজ্ড ও আনসুপারভাইজ্ড ডীপ লার্নিং, এমবেডিং মেথডস, মেট্রিক লার্নিং, কনভলিউশনাল ও রেকার্রেন্ট নেটওয়ার্কস, এইগুলির কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাংগুয়েজ আন্ডারস্টেন্ডিং এবং স্পীচ রিকগ্নিশন-এর এপ্লিকেশন সহ। কোর্সটির পূর্বশর্ত হলো-DS-GA 1001 ডাটা সাইন্স-এর (তথ্য বিজ্ঞানের) ভূমিকা অথবা একটি গ্রাজুয়েট লেভেলের মেশিন লার্নিং কোর্স।
লেকচার
লেজেন্ড: 🖥 স্লাইড, 📓 জুপিটার নোটবুক, 🎥 ইউটিউব ভিডিও।
কোর্সটির সাথে যুক্ত মানুষ
| ভূমিকা | ছবি | যোগাযোগ | এই মানুষদের সম্পর্কে তথ্য |
|---|---|---|---|
| প্রশিক্ষক | ![]() |
Yann LeCun yann@cs.nyu.edu |
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি-তে কম্পিউটার সায়েন্সের সিলভের প্রফেসর ও Turing পুরস্কার বিজয়ী |
| প্রশিক্ষক | Alfredo Canziani canziani@nyu.edu |
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি-তে কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর | |
| সহকারী | ![]() |
Mark Goldstein goldstein@nyu.edu |
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি-তে কম্পিউটার সায়েন্সের পি-এচ-ডি স্টুডেন্ট |
| ওয়েবমাস্টার | ![]() |
Zeming Lin zl2799@nyu.edu |
নিউ ইয়র্ক ইউনিভার্সিটি-তে কম্পিউটার সায়েন্সের পি-এচ-ডি স্টুডেন্ট |
ডিসক্লেইমার
এই সাইটে পাওয়া অন্যান্য সমস্ত আর্টিকেলগুলি ইয়্যান লে কুন, আলফ্রেদো কানজিয়ানি, ইশান মিশ্রা, মাইক লুইস এবং হাভিয়ার ব্র্রেসন প্রদত্ত লেকচারের সময় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেওয়া লেকচার নোট।
সুতরাং এই সবগুলো লেখা প্রায় ১৩০ জনের দ্বারা লিখিত হয়েছে , যা স্বাভাবিক ভাবেই এর একাত্বতার উপর প্রভাব ফেলে (কেউ অতীত কাল এ লেখে, কেউ আবার বর্তমানে; যেসব সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয়েছে সেগুলোর মধ্যেও সবসময় মিল নাও থাকতে পারে; কেউ সংক্ষিপ্ত বাক্য লেখেন, কেউ কেউ আবার 5 বা 6 লাইন পর্যন্ত বাক্য লেখেন ইত্যাদি)।
সাধারণভাবেই এখানে কিছু ভুল থাকতে পারে: লেখার ভুল, বানানের ভুল, ইত্যাদি। তুমি যদি এরকম কিছু লক্ষ্য করে থাকো তাহলে আমরা তোমাকে স্বাগত জানাই আমাদের সাইট এর গিটহাব রিপোসিটোরি তে [EN] উল্লেখিত একটি PR
সাবমিট করার জন্য যা বুঝায় এটা ইংরেজি অনুবাদ সম্পর্কিত।
তোমার ডীপ রিডিং এর জন্য শুভকামনা!


